
নিউজ ডেস্ক।।
সরকার এসেছে মেয়াদ শেষে চলেও গিয়েছে কিন্তু নদীভাঙ্গনরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারেনি বিগত সরকারের কোন প্রতিনিধি।
বলছি শতভাগ নদীমাতৃক এলাকা বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কথা। প্রায় চারটি ভূখণ্ডে অবস্থিত এই এলাকার মানুষদের প্রতিবছরই মুখোমুখি হতে হয় নদী ভাঙ্গনের। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে তৎকালীন সদস্য সদস্য পদপ্রার্থী রাজিব আহসানের কথা শুনে আশায় বুক বেঁধেছিলেন স্থানীয় জনতা। তাইতো বিপুল ভোটে নির্বাচিত করে তাকে সংসদ সদস্য করেছেন মেহেন্দিগঞ্জের জনসাধারণ।
রাজীব আহসানও তার ওয়াদা রক্ষা করে চলেছেন। এলাকার উন্নয়নের নিচ্ছেন একের পর এক পদক্ষেপ। ধারাবাহিকতায় এবার যোগ হয়েছে ৯ নং জাঙ্গালিয়া ইউনিয়নের নদী ভাঙ্গন রোধে জিও ব্যাগ স্থাপন প্রকল্প।
আজ ৯ মে, শনিবার মেহেন্দিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা রিয়াজুর রহমান উদ্বোধন করলেন সেই প্রকল্প। সঙ্গে ছিলেন পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী সৈকত ইসলাম।
বয়সের ভারে নুব্জ স্থানীয় ৭০ অর্ধ বাসিন্দা রহিম মিয়া বলেন, ধানের শীষে ভোট দিয়ে আমরা রাজিব আহসানকে নির্বাচিত করে ভুল করিনি। তিনিই ( রাজিব আহসান) পারবেন অবহেলিত মেহেন্দিগঞ্জবাসীর পাশে দাঁড়াতে।