1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. mahmudkhanssd@gmail.com : Mahamud Khan : Mahamud Khan
নিজ এলাকা উন্নয়নের মহা পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছেন প্রতিমন্ত্রী রাজিব আহসান। - Mehendiganj Express।। মেহেন্দিগঞ্জ ‍এক্সপ্রেস
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
তেল, গ্যাস, বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশাল মহানগর জামায়াতের বিক্ষোভ।। হিজলা মেহেন্দিগঞ্জ কাজিরহাট বাসিকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন প্রতিমন্ত্রী রাজীব হাসান বরিশাল বিআইডব্লিউটিএ অফিসে হঠাৎ পরিদর্শনে প্রতিমন্ত্রী! মেহেন্দিগঞ্জে মাদক ও চাঁদাবাজির প্রতিবাদ করায় কুপিয়ে জখম। আহত-২ মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটি থেকে সাইদুল ইসলামের পদত্যাগ! নিজ এলাকা উন্নয়নের মহা পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছেন প্রতিমন্ত্রী রাজিব আহসান। মরহুম ইসমাইল হোসেন নেগাবান মন্টুর বাসভবনে রহমাতুল্লাহ আজ বিশ্ব মা দিবস – শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতায় পালিত হচ্ছে দিনটি। চলে গেলেন ইসমাইল হোসেন নেগাবান মন্টু, মিডিয়া পাড়ায় শোক প্রতিমুহূর্তের খবর পেতে যুক্ত থাকুন মেহেন্দিগঞ্জ এক্সপ্রেস এর সাথে!
সংবাদ শিরনাম :

নিজ এলাকা উন্নয়নের মহা পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছেন প্রতিমন্ত্রী রাজিব আহসান।

  • সংবাদ প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৮৭ Time View

নিউজ ডেস্ক।।
সরকারি সফর নিয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান গত ১১ ই মে সোমবার ঢাকা থেকে হিজলা উপজেলা হয়ে মেহেন্দীগঞ্জে প্রবেশ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন সেতু বিভাগের সচিব সহ কয়েকজন কর্মকর্তা বৃন্দ। উদ্দেশ্য হিজলা মেহেন্দীগঞ্জের সংযোগ সেতু নির্মাণ।
পরের দিন মঙ্গলবার সকাল ১০ঃ৩০ মিনিটে নিজ বাসভবন ত্যাগ করে বেরিয়ে পড়েন মেহেন্দিগঞ্জ উপজেলার ১২ নং ইউনিয়নের বউডুবার চরের সড়কটি পুনঃনির্মাণ। এ সময় তার নজরে পরে রাস্তার পার্শ্ববর্তী খালের মধ্যে একটি অবৈধ ড্রেজারের। শতভাগ নদীমাতৃক উপজেলা মেহেন্দিগঞ্জ কে ভাঙ্গনের হাত থেকে রক্ষা করতে যিনি ইতিমধ্যেই বেশ কতকগুলো পরিকল্পনা গ্রহণ করেছেন তার সামনেই কিনা ড্রেজার! ইঞ্জিন চালিত ট্রলার নিয়ে নিজেই নেমে পড়েন খালে। একে একে চার চারটি অবৈধ ড্রেজার সনাক্ত করে স্থানীয় প্রশাসনের হাতে তুলে দেন আইনানুগ প্রক্রিয়ায় নিয়ে আসার জন্য। পরবর্তীতে সেগুলো পুড়িয়ে ফেলেন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা।
নদীপথে স্পিড বোট যোগে মেহেন্দিগঞ্জের আন্দারমনি ইউনিয়ন, হিজলা উপজেলার কাইছমা, মৌলভীর হাট, মেমানিয়া, দুর্গাপুর লঞ্চঘাট সহ আশেপাশের বেশ কয়টি নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীদের নিয়ে। তালিকা করেন জরুরি ভিত্তিতে যেন নদী ভাঙ্গন থেকে এলাকা রক্ষা করা যায় সেই ব্যবস্থা গ্রহণের। পথিমধ্যে দুই উপজেলার প্রায় তিনটি নতুন পল্টুন পরিদর্শন করেন যাহা বিআইডব্লিউটিএ থেকে বরাদ্দ করা হয়েছে। ঘড়ির কাঁটায় তখন রাত সাড়ে আটটা। সরে জমিনে ভাঙ্গনকুল পরিদর্শনে প্রতিমন্ত্রী রাজীব আহসানকে পেয়ে উৎফুল্ল ছিলেন স্থানীয় জনতা। নদী ভাঙ্গন রক্ষা বাঁধ নির্মাণসহ প্চলাচলের অনুপযোগী রাস্তা গুলোর কথাগুলোর কথা তুলে ধরেন তারা।
এছাড়াও অনুন্নত হিজলা মেহেন্দিগঞ্জের প্রতিটি রাস্তা সংস্কার এবং পুনঃনির্মাণের জন্য এল জি ই ডি, সড়ক, ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড সহ বিভিন্ন উন্নয়ন প্রতিষ্ঠানের তালিকাভুক্তির কাজ চলমান রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ .