1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. mahmudkhanssd@gmail.com : Mahamud Khan : Mahamud Khan
মরহুম ইসমাইল হোসেন নেগাবান মন্টুর বাসভবনে রহমাতুল্লাহ - Mehendiganj Express।। মেহেন্দিগঞ্জ ‍এক্সপ্রেস
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
তেল, গ্যাস, বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশাল মহানগর জামায়াতের বিক্ষোভ।। হিজলা মেহেন্দিগঞ্জ কাজিরহাট বাসিকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন প্রতিমন্ত্রী রাজীব হাসান বরিশাল বিআইডব্লিউটিএ অফিসে হঠাৎ পরিদর্শনে প্রতিমন্ত্রী! মেহেন্দিগঞ্জে মাদক ও চাঁদাবাজির প্রতিবাদ করায় কুপিয়ে জখম। আহত-২ মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটি থেকে সাইদুল ইসলামের পদত্যাগ! নিজ এলাকা উন্নয়নের মহা পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছেন প্রতিমন্ত্রী রাজিব আহসান। মরহুম ইসমাইল হোসেন নেগাবান মন্টুর বাসভবনে রহমাতুল্লাহ আজ বিশ্ব মা দিবস – শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতায় পালিত হচ্ছে দিনটি। চলে গেলেন ইসমাইল হোসেন নেগাবান মন্টু, মিডিয়া পাড়ায় শোক প্রতিমুহূর্তের খবর পেতে যুক্ত থাকুন মেহেন্দিগঞ্জ এক্সপ্রেস এর সাথে!
সংবাদ শিরনাম :

মরহুম ইসমাইল হোসেন নেগাবান মন্টুর বাসভবনে রহমাতুল্লাহ

  • সংবাদ প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ৭৮ Time View

নিউজ ডেস্ক।।
বরিশাল রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাকালীন সভাপতি, বরিশাল আইনজীবী সমিতি ও বরিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মু. ইসমাইল হোসেন নেগাবান মন্টুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

শোক প্রকাশের পাশাপাশি মরহুমের পরিবারের সদস্যদের খোঁজখবর নিতে তার বাসভবনে যান তিনি। এসময় পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।

এসময় রহমাতুল্লাহ বলেন, ‘অ্যাডভোকেট ইসমাইল হোসেন নেগাবান মন্টু’ ছিলেন বরিশালের সাংবাদিকতা ও আইন অঙ্গনের একজন অভিভাবকতুল্য ব্যক্তিত্ব। তিনি সততা, ন্যায়নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দীর্ঘদিন সমাজের জন্য কাজ করে গেছেন। তার মৃত্যু বরিশালের জন্য অপূরণীয় ক্ষতি। দীর্ঘ কর্মজীবনে তিনি সততা, নিষ্ঠা ও সাহসী নেতৃত্বের মাধ্যমে সাংবাদিকতা ও আইন পেশায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

তিনি আরও বলেন, সাংবাদিকদের অধিকার রক্ষা, গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা এবং আইন পেশার মর্যাদা রক্ষায় মরহুম মন্টু’,র অবদান আজীবন স্মরণীয় হয়ে থাকবে। তিনি নতুন প্রজন্মের জন্য আদর্শ হয়ে থাকবেন।

উল্লেখ্য, শনিবার (০৯ মে) সকাল ৯টা ১৫ মিনিটে
রাজধানীর ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অ্যাডভোকেট ইসমাইল হোসেন নেগাবান মন্টু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ .